"My personal take on architecture. Exploring how we live, breathe, and connect within the walls we build."

How I see it

architecture 101

1.2 Definition


SPACE মানে কি শুধুই শূন্যতা?

Slide1

ছোটবেলায় মা বলতেন —"অপরিচিত মানুষের সাথে কথা বলবে না।" "অচেনা লোক দেখলে দূরে থাকবে।" "বাইরের মানুষ বিশ্বাস নেই।"এই কথাগুলো ভুল ছিল না। সতর্কতার জন্য দরকারি ছিল।কিন্তু আমরা বড় হয়ে এই শিশুর সতর্কতাকে পুরো শহরের নীতি বানিয়ে ফেলেছি।Gated community। CCTV। নিরাপত্তারক্ষী। "অপরিচিত প্রবেশ নিষেধ।"পুরো শহর একটা ভীত শিশুর মতো অপরিচিতকে ভয় পাচ্ছে।এবং সেই ভয়ের মধ্যে শহর বড় হচ্ছে। একটু ভাবুন।আপনার আত্মীয় বাদে জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো কারা? বন্ধু। সহকর্মী। প্রিয়জন।এদের প্রত্যেকে একসময় অপরিচিত ছিল। একটা মুহূর্ত ছিল যখন তারা আপনার কাছে অচেনা।সেই মুহূর্তে যদি আপনি দরজা বন্ধ করে দিতেন —আজকের জীবনটা হতো না।অপরিচিত মানে বিপদ না। অপরিচিত মানে সম্ভাবনা।

Slide2 2

শহরে দুই ধরনের মানুষ থাকে।১) Inhabitant_যারা সেখানে বাস করে। প্রতিদিন একই পথে হাঁটে। একই মানুষকে দেখে। পরিচিত পৃথিবীতে বাস করে।২) Stranger_যারা বাইরে থেকে আসে। নতুন চোখে দেখে। নতুন সম্পর্ক আনে। নতুন সম্ভাবনা নিয়ে আসে।Inhabitant শহরকে বাঁচিয়ে রাখে।Stranger শহরকে জীবন্ত রাখে।দুটো ছাড়া শহর অসম্পূর্ণ। কিন্তু আমাদের আধুনিক শহর Stranger-কে বাইরে রাখতে চায়।Gate দিয়ে। Wall দিয়ে। Zone দিয়ে।"Residential area। Commercial নিষিদ্ধ। Outsider নিষিদ্ধ।"এই নিষেধগুলো শহরকে নিরাপদ করে না।শহরকে মৃত করে।

Slide3 1

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উদাহরণ — “মক্কা”পৃথিবীর প্রতিটা কোণ থেকে মানুষ সেখানে যায়।আরব। আফ্রিকান। এশিয়ান। ইউরোপিয়ান। ধনী। গরিব। ক্ষমতাবান। সাধারণ।সবাই একসাথে। একই জায়গায়। একই উদ্দেশ্যে।মক্কায় কোনো Gated community নেই। কোনো Stranger নিষিদ্ধ নেই।বরং সেখানে সবচেয়ে বেশি Stranger আসে। সারা পৃথিবীর।এবং সেই কারণেই মক্কা পৃথিবীর সবচেয়ে জীবন্ত শহর।কারণ সেখানে প্রতিদিন নতুন মানুষ আসে। প্রতিদিন নতুন সম্ভাবনা আসে। প্রতিদিন শহর নতুন হয়।Stranger শহরকে মারে না। Stranger শহরকে বাঁচায়।

Slide7 1

এবার বাংলাদেশে আসি। ঢাকা শহরের কথা ভাবুন_১৯৭১ সালে ঢাকার জনসংখ্যা ছিল প্রায় পনেরো লক্ষ। এখন? প্রায় দুই কোটি।এই মানুষগুলো কোথা থেকে এসেছে?গ্রাম থেকে এসেছে। অন্য জেলা থেকে এসেছে। অন্য দেশ থেকে এসেছে।সবাই এক সময়ে Stranger ছিল। এই Stranger-রাই ঢাকাকে বানিয়েছে।রিকশাওয়ালা যে সিলেট থেকে এসেছেন — তিনি Stranger। কিন্তু তাঁকে ছাড়া ঢাকা চলে না।গার্মেন্টসকর্মী যে ময়মনসিংহ থেকে এসেছেন — তিনি Stranger। কিন্তু তাঁকে ছাড়া ঢাকার অর্থনীতি চলে না।

Slide8

একটা ব্যাপার খেয়াল করেছেন? এই Stranger-রা ঢাকাকে শহর বানিয়েছে।কিন্তু আমরা তাদের জন্য কোনো জায়গা বানাইনি। তারা থাকে — কিন্তু শহরের অংশ না।ঢাকায় নতুন আবাসিক প্রকল্পের বিজ্ঞাপনে লেখা থাকে —"নিরাপদ পরিবেশ।" "Gated Community।" "অপরিচিত প্রবেশ নিষেধ।"এই বিজ্ঞাপনটা আসলে কি বলছে? —"আমরা আপনাকে একটা সুন্দর কারাগারে রাখব। শুধু আপনার মতো মানুষরা থাকবে। বাইরের পৃথিবী ঢুকবে না।"এবং মানুষ সেটা কিনছে। কারণ বাইরের পৃথিবী থেকে নিরাপদ থাকাটা এখন luxury হয়ে গেছে।কিন্তু বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকাটা luxury না।এটা ধীরে ধীরে মৃত্যু। এখানে আপনি নিরাপত্তা কিনছেন না। আপনি বিচ্ছিন্নতা কিনছেন।এবং সেই বিচ্ছিন্নতার দাম শুধু টাকায় না। মানুষে।

Slide5 2

জেন জ্যাকবসের কথা বলি।তিনি আমেরিকার একজন সাংবাদিক ছিলেন। স্থপতি না। পরিকল্পনাকারী না।কিন্তু তিনি একটা কাজ করেছিলেন —নিউইয়র্কের রাস্তায় বসে মানুষ দেখেছিলেন।ঘণ্টার পর ঘণ্টা। দিনের পর দিন।তিনি দেখলেন — যে রাস্তায় বেশি মানুষ সেই রাস্তায় অপরাধ কম।কারণ মানুষই মানুষকে দেখছে। মানুষই মানুষকে রক্ষা করছে।তিনি এটাকে বললেন — "Eyes on the street।"রাস্তার চোখ। এই চোখগুলো কাদের?Stranger-দের। পরিচিত-অপরিচিত সবার।যখন রাস্তায় মানুষ থাকে — Stranger থাকে — তখন রাস্তা নিরাপদ।যখন রাস্তা ফাঁকা — Stranger নেই — তখন রাস্তা বিপজ্জনক।নিরাপত্তা Stranger-কে বাদ দিয়ে আসে না। নিরাপত্তা Stranger-কে স্বাগত জানিয়ে আসে।

171 9

বাংলাদেশের ইতিহাসে একটা অসাধারণ উদাহরণ — “চট্টগ্রাম বন্দর”শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাবিকরা এসেছে।আরব বণিক। পর্তুগিজ। ডাচ। ব্রিটিশ। সবাই Stranger।কিন্তু এই Stranger-রাই চট্টগ্রামকে বানিয়েছে।চট্টগ্রামের মানুষের সাথে মিশেছে। ভাষা শিখেছে।সংস্কৃতি এনেছে। সংস্কৃতি নিয়ে গেছে।আজকে চট্টগ্রামের যে বৈচিত্র্য — সেই বৈচিত্র্য Stranger-দের উপহার।Stranger ছাড়া চট্টগ্রাম শুধু একটা ছোট বন্দর থাকত।Stranger দের কারণে সে হয়েছিল পৃথিবীর সাথে সংযুক্ত একটা শহর।সংযোগ দিয়ে শহর বড় হয়। বিচ্ছিন্নতায় শহর ছোট হয়।

171 20

Stranger শহরের শত্রু না। Stranger শহরের প্রাণ।প্রতিটা নতুন মানুষ নতুন সম্ভাবনা নিয়ে আসে। নতুন চিন্তা নিয়ে আসে। নতুন সংস্কৃতি নিয়ে আসে।সেই Stranger-কে স্বাগত জানানোর একটা স্থান দরকার।একটা রাস্তা। একটা মোড়। একটা বাজার। একটা চত্বর।যেখানে পরিচিত আর অপরিচিত স্বাভাবিকভাবে মিলতে পারে।সেই মিলনের জায়গাটা সবচেয়ে দামি।Gate আর Camera দিয়ে সেই জায়গাটা বন্ধ করে দিলে — শহর বাঁচে না। শুধু টিকে থাকে।টিকে থাকা আর বাঁচা এক জিনিস না।