"My personal take on architecture. Exploring how we live, breathe, and connect within the walls we build."

How I see it

architecture 101

1.2 Definition


SPACE মানে কি শুধুই শূন্যতা?

171 1

দুটো শহরের কথা বলি_শহর এক —রাস্তা চওড়া। বিল্ডিং উঁচু। সব পরিষ্কার। সব নতুন।রাতে আলো জ্বলে। দিনে গাড়ি চলে। ফুটপাথ ছাড়া হাটা মানা।শহর দুই —রাস্তা সরু। বিল্ডিং পুরনো। কিছু কিছু রং উঠে গেছে। কিছু দেওয়ালে শ্যাওলা।কিন্তু রাস্তায় মানুষ আছে। চায়ের দোকানে আড্ডা আছে। বাড়ির সামনের রাস্তাতে বাচ্চারা খেলছে।পাড়ার লোক একে অপরকে চেনে। দেখা হলে হাই-হ্যালো হয়।আপনি কোথায় থাকতে চাইবেন? প্রথম শহর অনেক দেশে আছে —Dubai-এর নতুন এলাকা। Singapore-এর কিছু অংশ।আর বাংলাদেশের যেকোনো নতুন "আধুনিক" আবাসিক প্রকল্প।দ্বিতীয় শহরও অনেক দেশে আছে —ইতালির Bologna। স্পেনের Granada। মরক্কোর Fes।আর আমাদের পুরান ঢাকা। নারায়ণগঞ্জের পুরনো এলাকা। চট্টগ্রামের আন্দরকিল্লা।পার্থক্যটা কোথায়?

171 4

পার্থক্যটা চেহারায় না। পার্থক্যটা ভেতরের নিয়মে।প্রথম শহরের নিয়ম — "এখানে শুধু নির্দিষ্ট মানুষ আসবে। নির্দিষ্ট সময়ে। নির্দিষ্ট কারণে।"দ্বিতীয় শহরের নিয়ম — "যে কেউ আসতে পারে। যেকোনো সময়। যেকোনো কারণে।"প্রথম নিয়মে শহর নিয়ন্ত্রিত হয়, দ্বিতীয় নিয়মে শহর মুক্ত হয়।নিয়ন্ত্রিত শহর নিরাপদ মনে হয়। কিন্তু বাঁচে না।মুক্ত শহর বিশৃঙ্খল মনে হয়। কিন্তু বাঁচে হাজার বছর। এবার হাজার বছর আগে একটু যায়_রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপজুড়ে শহরগুলো ভেঙে পড়েছিল।রোমানরা যে straight রাস্তা বানিয়েছিল — সেগুলো পরিত্যক্ত হলো। মানুষ সেই রাস্তায় হাঁটত না।কারণ - straight রাস্তায় শত্রু দূর থেকে দেখতে পায়। সহজে আক্রমণ করতে পারে।মানুষ তখন নিজেরাই বাঁকানো গলি বানাতে শুরু করল। এঁকেবেঁকে।লুকানোর জায়গা রেখে। দেখা যায় কিন্তু সহজে ধরা যায় না।মধ্যযুগের ইউরোপের শহরগুলো এই বাঁকানো গলি থেকেই তৈরি।সেই গলিগুলো weakness থেকে তৈরি হয়েছিল।কিন্তু সেই weakness-ই শহরের সবচেয়ে বড় strength হয়ে উঠল।Straight রাস্তায় ক্ষমতা দেখানো যায়। বাঁকানো গলিতে মানুষ বাঁচে।

171 7

ঢাকায় প্রতি বছর নতুন রাস্তা হচ্ছে। চওড়া হচ্ছে। Flyover হচ্ছে।সব straight। সব পরিকল্পিত। সব ক্ষমতার প্রদর্শন।কিন্তু সেই রাস্তায় মানুষ হাঁটে না।কারণ হাঁটার জায়গা নেই। থামার জায়গা নেই। কথা বলার জায়গা নেই।রাস্তা যেন গাড়ির জন্য, মানুষের জন্য না।(যদিও রাস্তা শুরু থেকেই ছিল গাড়ির জন্য)আর পুরান ঢাকার গলিতে?মানুষ হাঁটে। মানুষ থামে। মানুষ কথা বলে। মানুষ চেনে। মানুষ বাঁচে।Straight রাস্তায় গতি আছে। বাঁকানো গলিতে জীবন আছে।গতি আর জীবন এক জিনিস না।

171 16

ঢাকায় Flyover উদ্বোধনের সময় ফিতা কাটা হয়। ছবি তোলা হয়। বলা হয় —"এই Flyover ঢাকার যানজট কমাবে।"তিন মাস পরে সেই Flyover-এর নিচে নতুন যানজট।কারণ Flyover গাড়ির সমস্যা সমাধান করে। মানুষের সমস্যা না।মানুষের সমস্যা হলো —কোথায় মিলবে। কোথায় কথা বলবে। কোথায় একসাথে থাকবে।সেই সমস্যার সমাধান Flyover-এ নেই। আমি একজন স্থপতি হিসেবে বিশ্বাস করি —একটা শহরের আসল পরিচয় তার বিল্ডিংয়ে শুধু না।তার গলিতে। তার মোড়ে। তার চায়ের দোকানে। তার পাড়ায়।যেখানে মানুষ পরিকল্পনা ছাড়াই মেলে। উদ্দেশ্য ছাড়াই কথা বলে। প্রয়োজন ছাড়াই একসাথে থাকে।এই "প্রয়োজন ছাড়া একসাথে থাকা"টাই সমাজের সবচেয়ে বড় শক্তি।এবং এই শক্তিটা Masterplan-এ লেখা যায় না। Flyover-এ পাওয়া যায় না।শুধু সঠিক Genotype-এর শহরে পাওয়া যায়।

171 18

একটা দিনের কথা ভাবুন।সকালে উঠলেন। পরিবারের সাথে নাস্তা খেলেন। নিজের ঘরে পোশাক বদললেন। তারপর বের হলেন।দরজা দিয়ে বাইরে পা দিলেন।এই মুহূর্তে কিছু একটা বদলে গেল।কী বদলাল?ভেতরে - আপনি একটা পরিচয়ে ছিলেন। কারো বাবা। কারো সন্তান। কারো স্বামী। কারো স্ত্রী।সেই পরিচয় নির্দিষ্ট। সেই সম্পর্ক পুরনো। সেই নিয়ম জানা।বাইরে - বের হলে সেই পরিচয় একটু ঢিলা হয়। রাস্তায় আপনি শুধু একজন মানুষ।পাশের মানুষটা আপনাকে চেনে না। আপনিও তাকে চেনেন না। কিন্তু সেখানেই হয় একটা নতুন সম্ভাবনা।- বাড়ির ভেতর সমাজ পুনরাবৃত্তি হয়। পুরনো সম্পর্ক। পুরনো নিয়ম। পুরনো পরিচয়।- রাস্তায় সমাজ বড় হয়। নতুন হয়। নতুন মানুষ - নতুন সম্পর্ক - নতুন সম্ভাবনা।দুটো ছাড়া সমাজ অসম্পূর্ণ।ভেতর ছাড়া - সমাজের শিকড় নেই।বাইরে ছাড়া - সমাজের প্রাণ নেই।

171 17

ঠাকুরবাড়ির কথা মনে করুন।রবীন্দ্রনাথ ছোটবেলায় জোড়াসাঁকোর বাড়িতে বড় হয়েছেন।সেই বাড়ির ভেতরে সংগীত ছিল। সাহিত্য ছিল। দর্শন ছিল। পরিবারের বিশাল ঐতিহ্য ছিল।এই ভেতরটা তাঁকে গড়েছিল। পরিচয় দিয়েছিল। শিকড় দিয়েছিল।কিন্তু রবীন্দ্রনাথ যদি শুধু সেই বাড়ির ভেতরে থাকতেন —তিনি ঠাকুরবাড়ির উত্তরাধিকারী হতেন। রবীন্দ্রনাথ হতেন না।তিনি বাইরে গিয়েছিলেন। পদ্মার নৌকায় চড়েছিলেন।গ্রামের মানুষের সাথে মিশেছিলেন। অপরিচিতের সাথে কথা বলেছিলেন।সেই বাইরে থেকে তাঁর ভেতরে নতুন কিছু তৈরি হয়েছিল।ভেতর তাঁকে ঠাকুর বানিয়েছিল। বাইরে তাঁকে রবীন্দ্রনাথ বানিয়েছিল।ভেতর ছাড়া শিকড় নেই। বাইরে ছাড়া ডানা নেই।

171 19

এখন বাংলাদেশের দিকে তাকাই।আমাদের পুরনো বাড়িগুলোতে দুটো জায়গা ছিল।ভেতরের উঠান। সামনের রাস্তা।ভেতরের উঠানে পরিবার ছিল। নিয়ম ছিল। ঐতিহ্য ছিল।সামনের রাস্তায় পাড়া ছিল। পরিচিত-অপরিচিত ছিল। নতুন সম্পর্ক ছিল।দুটো আলাদা। কিন্তু দুটোই দরকার ছিল।এখন আধুনিক অ্যাপার্টমেন্টে?ভেতরে আলাদা আলাদা ফ্ল্যাট। বাইরে parking lot।ভেতরের উঠান নেই। সামনের রাস্তায় মানুষ নেই।দুটোই মরে গেছে।

171 12

বাংলাদেশে "সামাজিক অবক্ষয়" নিয়ে প্রচুর কথা হয়।টেলিভিশনে টক শো হয়। পত্রিকায় কলাম ছাপা হয়। বিশেষজ্ঞরা বলেন —"মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে।" "নতুন প্রজন্ম স্বার্থপর হয়ে গেছে।" "প্রযুক্তি মানুষকে আলাদা করে দিচ্ছে।"কেউ বলে না —"আমরা সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি যেখানে মানুষ স্বাভাবিকভাবে মিলত। সেই মোড়টা সরিয়ে দিয়েছি যেখানে অপরিচিত মানুষ পরিচিত হতো। সেই চায়ের দোকানটা উচ্ছেদ করেছি যেখানে সমাজ নতুন হতো।"সামাজিক অবক্ষয়ের কারণ মানুষ না। সামাজিক অবক্ষয়ের কারণ Space এ।আমরা সেই স্থানগুলো ধ্বংস করেছি। তারপর মানুষকে দোষ দিচ্ছি।এই দুটো জগতের ভারসাম্য স্থাপত্যের সবচেয়ে কঠিন কাজ।ভেতর কতটা বদ্ধ হবে? বাইরে কতটা খোলা থাকবে? বাড়িতে কতটা গোপনীয়তা? পাড়ায় কতটা মিলন?এসব প্রশ্নের কোনো একটা নির্দিষ্ট উত্তর নেই।প্রতিটা সমাজের উত্তর আলাদা। প্রতিটা পরিবারের উত্তর আলাদা। প্রতিটা শহরের উত্তর আলাদা।কিন্তু একটা জিনিস নিশ্চিত —দুটোর একটাকে সম্পূর্ণ বাদ দিলে সমাজ মরে।শুধু ভেতর রাখলে — সমাজ জমে যায়। পুরনো পরিচয়ে আটকে থাকে। নতুন কিছু তৈরি হয় না।শুধু বাইরে রাখলে — সমাজ ছুটে বেড়ায়। শিকড় থাকে না। নিজেকে হারিয়ে ফেলে।

171 13

আচ্ছা - "মানুষের করা সবচেয়ে পুরনো কাজের কাজ টা কী?"
আগুন জ্বালানো ভাষা তৈরি করা
হাতিয়ার বানানো একটা রেখা টানা
আমি হলে OPTION 4 - মাটিতে একটা রেখা Pick করতাম,
অথবা, পাথর দিয়ে একটা গণ্ডি, বা কাঠ দিয়ে একটা বেড়া।
এই রেখাটা টানার মুহূর্ত থেকেই মানুষ দুটো কঠিন কাজ করে ফেলেছে
— কে ভেতরে, কে বাইরে।
----------------------------------------
এটা শুনতে সহজ লাগছে। কিন্তু এর ভেতরে পৃথিবীর সবচেয়ে জটিল ধারণাগুলো লুকিয়ে আছে।
একটু ভাবুন। "ভেতর" আর "বাইরে" — এই দুটো শব্দ কি শুধু জায়গার কথা বলে? না_
"ভেতর" মানে — আমার।
"বাইরে" মানে — তোমার নয়।

একটা দেওয়াল তোলা মানে - শুধু ইট বসানো না।
এর মানে - "একটা অধিকার ঘোষণা করা।"
স্থাপত্যের প্রথম কাজটাই আসলে রাজনৈতিক।

171 22

এটা বাস্তবে কীভাবে কাজ করে?
বাংলাদেশের গ্রামের একটা সাধারণ বাড়ির কথা ভাবুন_
বাড়ির সামনে উঠান ➡️উঠানের পর বারান্দা ➡️বারান্দার পর ঘর।

এই তিনটা লেয়ার কিন্তু শুধু জায়গা না -
এই তিনটা লেয়ার তিনটা সামাজিক সিদ্ধান্ত।
⬇️উঠানে - যে কেউ আসতে পারে।
⬇️বারান্দায় -আসতে পারে পরিচিত মানুষ।
⬇️ঘরে - আসতে পারে পরিবার।

কেউ এই নিয়ম লিখে রাখেনি। কিন্তু সবাই জানে।
কারণ বাড়িটাই এই নিয়ম বলে দিচ্ছে।
আমরা স্থপতিরা যখন একটা বাড়ি ডিজাইন করি, তখন আসলে এই অলিখিত নিয়মগুলো লিখি –ইটগুলো এখানে আমাদের "অক্ষর"।

171 3

এবার শহরে যাই।
আপনি কি কখনো লক্ষ্য করেছেন — ঢাকার নতুন বড় বড় আধুনিক শপিং মলগুলো?
ভেতরে এসি - বাইরে রোদ,
ভেতরে চকচকে মেঝে – বাইরে ময়লা, ভাঙা ফুটপাথ,
ভেতরে গার্ড - বাইরে ভিড়, দাঁড়িয়ে নেই কেউ।

এই ডিজাইনটা কিন্তু দুর্ঘটনা না। এই ডিজাইনটা বলছে —
"ভেতরে আসতে হলে টাকা লাগবে। টাকা নেই - বাইরে থাকো।"
একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে।
দেখা যায় না সেই দেওয়াল - কিন্তু সবাই অনুভব করে।
যে মানুষটা এসি মলের সামনে দাঁড়িয়ে ভেতরে যেতে পারছেন না — তিনি কিন্তু কোনো নিয়ম ভাঙেননি।
তবু তিনি জানেন —
এই জায়গা তার জন্য না।

স্থাপত্য কখনো কখনো বৈষম্যের সবচেয়ে নিখুঁত হাতিয়ার।
কারণ, এটা কাউকে সরাসরি বলে না "তুমি আসতে পারবে না।"
শুধু এমন একটা জায়গা তৈরি করে যেখানে কেউ কেউ স্বাভাবিকভাবেই যায় না।

171 5

ইতিহাসে এটা বারবার হয়েছে।
🇿🇦 দক্ষিণ আফ্রিকায় Apartheid-এর সময় আলাদা বেঞ্চ, আলাদা প্রবেশপথ, আলাদা এলাকা। আইন দিয়ে না — স্থাপত্য দিয়ে মানুষকে আলাদা রাখা হয়েছে।
🇱🇷 আমেরিকার শহরগুলোতে এখনো দেখা যায় — হাইওয়ে কোন পাড়ার মাঝখান দিয়ে গেছে। সবসময় গরিব পাড়ার মাঝখান দিয়ে। কারণ সেখানকার মানুষের প্রতিবাদ করার ক্ষমতা কম ছিল।

এটা স্থপতি/পরিকল্পনাবিদ-দের সিদ্ধান্ত মনে হলেও -
আসলে এটা ক্ষমতার সিদ্ধান্ত।

দেওয়াল তোলা মানে সবসময় শুধু জায়গা ভাগ করা না।
দেওয়াল তোলা মানে কখনো কখনো মানুষ ভাগ করা।
----------------------------------------
কিন্তু একই শক্তি উল্টোদিকেও কাজ করতে পারে।
ঢাকার পুরান অংশে কিছু পুরনো মসজিদ আছে। সেগুলোতে ঢুকলে একটা জিনিস লক্ষ্য করবেন — ভেতরে ঢুকলে বাইরের শব্দ কমে যায়। একটা শান্তি আছে।
কেন?
"কারণ সেই মসজিদগুলো ডিজাইন করা হয়েছিল ভেতরে একটা আলাদা জগৎ তৈরি করতে - বাইরের পৃথিবী থেকে আলাদা।"

দেওয়ালটা শুধু ইট না। দেওয়ালটা একটা আমন্ত্রণ —
"এখানে ঢুকলে একটু থামো। একটু শান্ত হও। বাইরের ব্যস্ততা এখানে নেই।"

171 8

এই একই ক্ষমতা — যেটা দিয়ে মানুষকে আলাদা করা যায়_
- সেটা দিয়েই মানুষকে একত্র করা যায়।
- সেটা দিয়েই মানুষকে আশ্রয় দেওয়া যায়।
- সেটা দিয়েই মানুষকে সম্মান দেওয়া যায়।

পার্থক্য শুধু একটা — স্থপতি কার কথা ভেবে ডিজাইন করছেন।আমি একজন স্থপতি হিসেবে বিশ্বাস করি —প্রতিটা ভালো বাড়িতে দুটো জিনিস থাকা দরকার।একটা জায়গা যেখানে পরিবার নিজের মতো থাকতে পারে। পুরনো নিয়মে। পুরনো সম্পর্কে। নিরাপদে।আর একটা জায়গা যেখানে সেই পরিবার বাইরের পৃথিবীর সাথে মিলতে পারে। অপরিচিতকে স্বাগত জানাতে পারে। নতুন হতে পারে।পুরনো উঠান সেই প্রথম জায়গা ছিল। সামনের বারান্দা ছিল দ্বিতীয় জায়গা।আধুনিক ফ্ল্যাটে দুটোই নেই।উঠান গেছে। বারান্দা গেছে। পরিবারের শিকড় যাচ্ছে। পরিবারের ডানা যাচ্ছে।শিকড় আর ডানা একসাথে হারালে মানুষ শুধু থাকে। বাঁচে না।

171 15